News71.com
 Bangladesh
 28 Aug 16, 11:09 PM
 351           
 0
 28 Aug 16, 11:09 PM

সালাউদ্দিন কাদের চৌধুরীরির স্ত্রী-পুত্রের রায় ১৫ সেপ্টেম্বর ।।

সালাউদ্দিন কাদের চৌধুরীরির স্ত্রী-পুত্রের রায় ১৫ সেপ্টেম্বর ।।

নিউজ ডেস্কঃ সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় তার স্ত্রী-পুত্র ও আইনজীবীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১৫ই সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আজ এ আদেশ দেন। তার আগে গত ৪ই আগস্ট ২ পক্ষের যু্ক্তিতর্ক শেষে ১৪ই আগস্ট রায় ঘোষণার দিন ধার্য ছিল ।

মামলার নথি সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ই অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের আগেই তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। পরে রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদের দেখান। রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের তৎকালীন নিবন্ধক (রেজিস্ট্রার) এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন ।

পরে ৪ই অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় মামলা করেন। গত বছরের ২৮ই আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ২৫ জনকে সাক্ষী করা হয় ।

মামলার আসামিরা হলেন, সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন। তাছাড়া মামলার আরেক আসামি আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান শুরু থেকেই পলাতক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন