News71.com
 Bangladesh
 28 Aug 16, 11:03 PM
 402           
 0
 28 Aug 16, 11:03 PM

সর্বস্তরের জনগোষ্ঠীর সহযোগিতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় ।।

সর্বস্তরের জনগোষ্ঠীর সহযোগিতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় ।।

 

নিউজ ডেস্কঃ সমাজের সর্বস্তরের জনগোষ্ঠীর সহযোগিতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা পিএসসি। আজ বিকালে ছাগলনাইয়া উপজেলা মিলনায়তনে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান ।

তিনি আরো জানান, বাংলাদেশের বিশাল অংশ জুড়ে ভারতের সীমান্ত। এ সীমান্তে প্রতিনিয়ত নানা অপরাধ সংগঠিত হয়। এসব অপরাধ রোধ করতে শুধু একা বিজিবির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা। সমন্বিত প্রয়াস ছাড়া কখোনই মাদক, চোরাচালান বন্ধ করা সম্ভব হবে না ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জান, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক প্রশাসন লেঃ কর্ণেল মোঃ আতিকুর রহমান, ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন