News71.com
 Bangladesh
 28 Aug 16, 10:59 PM
 311           
 0
 28 Aug 16, 10:59 PM

বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাংবাদিক সম্মেলন আগামীকাল ।।

বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাংবাদিক সম্মেলন আগামীকাল ।।

নিউজ ডেস্কঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানীতে পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকেছে কেন্দ্রটির বিরোধিতায় আন্দোলনরত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির বক্তব্য’ বিষয়ে সোমবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে শনিবার এক বিবৃতিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিষয়ে সংবাদ সম্মেলন করবেন জানবার পর থেকে মানুষের মনে একটু আশার সঞ্চার হয়েছিল যে হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশজোড়া জনমত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি যে বক্তব্য দিয়েছেন তা কোম্পানির বিজ্ঞাপনী প্রচারণা দ্বারা প্রভাবিত। তার বক্তব্যে অনেক ভুল তথ্য ও অতিরঞ্জন আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন