News71.com
 Bangladesh
 28 Aug 16, 10:56 PM
 303           
 0
 28 Aug 16, 10:56 PM

পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক গ্রেফতার ।।

পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে সরকারের চার কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক (পিটিএস বিভাগ) সৈয়দ মো. নাজমুল আরেফীনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক নাজমুল আরেফীন আগে করপোরেশনের ডিপ্লোমেটস অ্যান্ড প্রিভিলেজড পারসনস ট্যাক্স ফ্রি শপের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তার বিরুদ্ধে ৯৫২টি এক্সবন্ড বিল ও ইনভয়েসের মাধ্যমে মালামাল ভুয়া ডেলিভারি দেখিয়ে চার কোটি ৯১ লাখ এক হাজার ৪৯৭ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই অভিযোগে ২০০৬ সালের ১২ এপ্রিল রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গেফতার করা হয়।

উল্লেখ্য, নাজমুল আরেফীনের বাবার নাম একেএম জলাল উদ্দিন। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকে তার বাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন