News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:55 PM
 420           
 0
 28 Aug 16, 07:55 PM

রামগড়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ ।।

রামগড়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ ।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের  চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।

পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব উল্লাহর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একেএম আলীম উল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, ভুবন মোহন ত্রিপুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী, রামগড় থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন