News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:54 PM
 353           
 0
 28 Aug 16, 07:54 PM

ঢাবিতে ‘ভার্চুয়াল ক্লাসরুম’ ও ‘ফিন্যান্সিয়াল ল্যাব’ উদ্বোধন ।।

ঢাবিতে ‘ভার্চুয়াল ক্লাসরুম’ ও ‘ফিন্যান্সিয়াল ল্যাব’ উদ্বোধন ।।

নিউজ ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে ‘প্রফেসর ডাব্লিউ এ জ্যানকিনস ভার্চুয়াল ক্লাসরুম’ এবং ‘এসিআই ফিনান্সিয়াল ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। কক্ষগুলোর আধুনিকায়নে ব্যাংক এশিয়া ও এসিআই লিমিটেডের আর্থিক সহায়তা এবং ‘আমরা’র প্রযুক্তিগত সহযোগিতা নেয়া হয়েছে। রবিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনকের আদর্শকে সামনে রেখে বিশ্বমানের মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের পদার্থ বিজ্ঞানের শিক্ষক এবং উপাচার্য প্রফেসর ডাব্লিউ এ জ্যানকিনস এর নামানুসারে ‘ভার্চুয়াল ক্লাসরুমের নামকরণ করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুক্তরাষ্ট্রের বেন্টলি ইউনিভার্সিটির প্রফেসর, ড. জাহাঙ্গীর সুলতান, প্রযুক্তি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আমরা’র চীফ অপারেটিং অফিসার শরিফুল আলম, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম ইকবাল হোসেন এবং এসিআই লিমিটেড এর চেয়ারম্যান মো. আনিসউদ্দৌলা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন