News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:45 PM
 328           
 0
 28 Aug 16, 07:45 PM

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বরই ।।

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বরই ।।

 

নিউজ ডেস্কঃ ৩৭ তম বিসিএসের প্রাথমিক বাছাই প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলেও কর্তৃপক্ষ পূর্বের তারিখই ঠিক রেখেছে ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ফলে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে শেষপর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গ ইউনিটের সমন্বয়কারী, পিএসসির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) পরষ্পরের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেছে ।

পিএসসি সূত্রে জানা গেছে, রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি এবং লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র ২টি বিসিএস পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ইডেন কলেজ, গার্হস্থ অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, অগ্রনী স্কুল ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ছেড়ে দিয়েছে পিএসসি। ফলে একইদিনে ২টি পরীক্ষা হতে এখন আর কোন সমস্যা নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন