News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:27 PM
 421           
 0
 28 Aug 16, 07:27 PM

'আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে'  ।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

'আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে'  ।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

 

নিউজ ডেস্কঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে। এখন থেকেই নেতা-কর্মীদের ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।' তিনি বলেন, 'আমি নতুন করে আবার শপথ নিচ্ছি জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে আবার এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা আবার ক্ষমতায় যাবো।' রবিবার জাতীয় পার্টির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এ যৌথ সভায় উপস্থিত ছিলেন।

যৌথ সভায় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুএমপি,আমির হোসেন এমপি, নূরুল ইসলাম এমপি, মেহজাবিন মোরশেদ এমপি প্রমুখসহ বিভিন্ন জেলা-উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যৌথ সভায় বক্তৃতা করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, 'দুর্বলের সাথে কেউ জোট করতে চাইবে না। পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারলেই আমাদের কাছে অন্যরা আসতে বাধ্য হবে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে।' তখন এদেশে কোন জঙ্গি ও সন্ত্রাস থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন