
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকের গর্ত করার সময় মাটিচাপা পড়ে ইউসুফ আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ বিদ্যুৎ প্লান্টের ভিতরে এ ঘটনা ঘটে। ইউসুফ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকার হোসেন আলীর ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, দুপুরে সয়দাবাদ বিদ্যুৎ প্লান্টের ভিতরে একটি সেপটিক ট্যাংকের জন্য গর্ত করার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মুত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।