
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তিন জঙ্গিই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, তিন জঙ্গির মাথায় গুলির চিহ্ন রয়েছে। তাদের হাতে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে।
গত শনিবার (২৭ আগস্ট) ভোর থেকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ান নামে এক ব্যক্তির তিনতলা বাড়ি ঘিরে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে র্যাাবসহ অন্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়।