News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:24 PM
 267           
 0
 28 Aug 16, 06:24 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪।।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪।।

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরের এ সংঘর্ষে অন্তত চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল খেলার কমিটিকে কেন্দ্র করে রবিবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাসের অনুসারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপরে চড়াও হয়। প্রায় ঘন্টাব্যাপী চলমান এ সংঘর্ষে অন্তত চার ছাত্রলীগ কর্মী আহত হয়।

আহতরা হলেন- মনোয়ার হোসেন, সজীব রহমান, ফাইয়াজ ও কামরূল। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর সামিউল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান জানান, ভুল বোঝাবুঝির কারনে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তবে ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার জানান, সবাইকে নিয়ে বসে সমাধান করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন