News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:19 PM
 291           
 0
 28 Aug 16, 06:19 PM

খুলনা মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা।।

খুলনা মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা।।

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার (২৮ আগস্ট) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহবুব।

উক্ত বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ মনসুর, সাফিউল ইসলাম, অনিন্দ সুন্দর ও রাসেলকে বহিষ্কার এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে সংঘর্ষের পর থেকে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে কলেজ ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব কলেজের আইসিইউ পরিদর্শনরত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন