News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:13 PM
 284           
 0
 28 Aug 16, 06:13 PM

মিরসরাইয়ে একাধিক মামলার আসামি গ্রেফতার।।

মিরসরাইয়ে একাধিক মামলার আসামি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজিম উদ্দিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৮ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় দুইটি, মিরসরাই সদর থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ত্রাস, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন