News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:12 PM
 282           
 0
 28 Aug 16, 06:12 PM

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে ধর্মঘটে ছাত্রলীগ।।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে ধর্মঘটে ছাত্রলীগ।।

নিউজ ডেস্কঃ এবার হলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। যদিও টানা ২৮ দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরীফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা দেন। 

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। সর্বাত্মক ধর্মঘট পালিত হবে। সরকারের পক্ষ থেকে হলের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের এ ধর্মঘট অব্যাহত থাকবে।

অপরদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল থেকে ক্যাম্পাসে কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ ও মিছিল করতে গেলে এতে বাঁধা দেন জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

পরবর্তীতে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ ও মিছিল করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডাও হয় ছাত্রলীগ নেতাদের।

এক পর্যায়ে আন্দোলনকারী-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কমপক্ষে ২০ জনের মতো আহত হয়, যারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও নতুন কর্মসূচি বিষয়ে আজ বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন