
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৮ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শোভাযাত্রাটি আবার গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পাটির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু ও বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামাণিক দেবু।
প্রধান অতিথির বক্তব্যে লিকু বলেন, সারা পৃথিবীতে আদিবাসীদের আধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ ‘আদিবাসী দিবস’ ঘোষণা করেছে। তাই আদিবাসীদের ভূমি ও শিক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। শোষন মুক্ত সমাজ গড়ার জন্য নিজেদেরকেই লড়াই করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন- রীর মুক্তিযাদ্ধা শাহজাহান আলী বরজাহান, জাতীয় আদিবাসী পরিষদ প্রেসিডিয়াম সদস্য রমানাথ মাহাতো, খ্রীস্টিনা বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদ সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ।