News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:07 PM
 282           
 0
 28 Aug 16, 06:07 PM

বিসিসি’র প্যানেল মেয়র শহীদুল্লাহ বরখাস্ত।।

বিসিসি’র প্যানেল মেয়র শহীদুল্লাহ বরখাস্ত।।

নিউজ ডেস্কঃ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) কে এম শহীদুল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

চিঠি পাওয়ার পর আজ রোববার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আসমা আসমা আক্তার রুমি।

তিনি জানান, বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অস্ত্র মামলায় (মামলা নম্বর ০৮/২০১৬) পুলিশের দেওয়া অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত। এজন্য স্থানীয় সরকার বিভাগের নোটিশের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে। তারা রোববারই এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপ-ধারা (১) মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাই ২৩ আগস্ট এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন