News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:06 PM
 338           
 0
 28 Aug 16, 06:06 PM

বোমা ছোড়ার পূর্বেই এক জঙ্গির হাতে বিস্ফোরণ।।

বোমা ছোড়ার পূর্বেই এক জঙ্গির হাতে বিস্ফোরণ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যৌথবাহিনী পরিচালিত অপারেশন ‘হিট স্ট্রং টোয়েন্টি সেভেন’য়ে নিহত তিন জঙ্গির মধ্যে একজনের হাতের কব্জি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ময়নাতদন্তকারী চিকিৎসকদের ধারণা, অভিযানের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গিয়ে জঙ্গির হাতে বোমা বিস্ফোরণ হয়। ফলে ওই জঙ্গির হাতের কব্জি বিক্ষত হয়।

আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তিন জঙ্গির ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

এর পূর্বে সংবাদ সম্মেলনে তিনি জানান, ময়নাতদন্তে নিহত জঙ্গিদের মাথায় বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জঙ্গি তামিম ছাড়া তার অপর দুই সহযোগীর শরীরে ক্ষত-বিক্ষতের চিহ্ন দেখা যায়।

তিন জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রেহের জন্য থাই মাসল ও চুল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তারা শক্তিবর্ধক ওষুধ বা মাদক সেবন করেছিলেন কিনা তা জানার জন্য ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন