News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:01 PM
 300           
 0
 28 Aug 16, 06:01 PM

আগামীকাল সোমবার থেকে খুলনায় জ্বালানি তেল পরিবেশকদের ধর্মঘট।।

আগামীকাল সোমবার থেকে খুলনায় জ্বালানি তেল পরিবেশকদের ধর্মঘট।।

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি ব্যবসার জন্য প্রয়োজনীয় সরকারি সকল প্রকার লাইসেন্স ও নবায়ন ফি কমানোসহ ১০ দফা দাবিতে আগামীকাল সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের পক্ষে খুলনায় সমাবেশ হয়েছে।

আজ রবিবার সকালে খুলনা মহানগরীর নতুন রাস্তা কাশিপুর মোড়ে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মীর মোসাদ্দেক আলী ও এনাম মুন্সি।

উল্লেখ্য, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাদে দেশের অন্যান্য জেলাগুলোতে আজ রবিবার সকাল থেকে ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন