News71.com
 Bangladesh
 28 Aug 16, 05:51 PM
 383           
 0
 28 Aug 16, 05:51 PM

গাজীপুরে বাস-ট্রাক সংর্ঘষ, আহত ২০

গাজীপুরে বাস-ট্রাক সংর্ঘষ, আহত ২০

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় কাপাসিয়াগামী একটি বাসের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে করে ওই দুইটি গাড়ির ২০ জন যাত্রী আহত হয়। আজ রবিবার দুপুর ৩টার দিকে সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এই ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে গাজীপুর সদরসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। আর এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম গফুর মিয়া (৫৫)। তার বাড়ি শ্রীপুরের রাজাবাড়ী।

হাইওয়ে পুলিশের এএসআই আবদুস সালাম এই ঘটনা নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনার পর সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন