News71.com
 Bangladesh
 28 Aug 16, 03:29 PM
 353           
 0
 28 Aug 16, 03:29 PM

নারায়ণগঞ্জের জঙ্গি বাড়ির মালিক গ্রেফতার।।

নারায়ণগঞ্জের জঙ্গি বাড়ির মালিক গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার যে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন, সেই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য গোপনের অভিযোগে ৫৪ ধারায় বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক।

এর পূর্বে, জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার ভোরে পাইকপাড়ার ওই বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য রা। পরে র্যািবসহ অন্যা বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়। এক ঘণ্টার অভিযান শেষে ওই আস্তানায় পুলিশের গুলিতে ‘নব্য্ জেএমবি’র প্রধান গুলশান হামলার ‘হোতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হন। অভিযান শেষে বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান এবং তার স্ত্রী ও তিন ছেলেসহ ১০ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৯ জনকে ছেড়ে দিয়ে শুধু নুরুদ্দিন দেওয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মঈনুল হক জানান, তামিমরা গত ২ জুলাই ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যা ট ভাড়া নিয়েছিলেন বলে ভবন মালিক নুরুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন। বাসা ভাড়া নেওয়ার সময় তারা বলেছিল, তারা আগে একমি ল্যারবরেটরিজে কাজ করত। এখন ওষুধের ব্যাবসা করছে- এই পরিচয় দিয়ে তারা দু'জন বাড়ি ভাড়া নেয়। তবে সেখানে যে তিনজন থাকত, তা বাড়ির মালিক জানতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন