News71.com
 Bangladesh
 28 Aug 16, 03:22 PM
 328           
 0
 28 Aug 16, 03:22 PM

লোহাগড়ায় পুলিশের অভিযান ।।  ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক  

লোহাগড়ায় পুলিশের অভিযান ।।  ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক     

নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়ায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালের দিকে লোহাগড়া থানার এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন  জয়পুর গ্রামের বদরুল শেখের ছেলে মাদক ব্যবসায়ী বাহারুল ইসলাম (২৫) লোহাগড়া পোদ্দারপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মাসুম মোল্লা (২৫) ও আবুল কালাম আজাদ মোল্লার ছেলে আল-আমিন (২৩) কে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ লোহাগড়া-লাহুড়িয়া সড়কের জয়পুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে হাতে নাতে আটক করে।

 এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন