
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের জর্জ কোর্ট চত্বর থেকে র্যানলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র্যা লি শেষে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু , সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করবেই।