
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীর দুর্গম চর অঞ্চল থেকে পাঁচ শ্রমিক হত্যাসহ একাধিক হত্যা মামলার দুই আসামিকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত নিমাই শেখ (২৫) উপজেলার কালিকাপুর ইউপির চর রামনগর গ্রামের নিহাজ শেখের ছেলে ও নজির মোল্লা (২৮) একই গ্রামের শওর মোল্লার ছেলে।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার পদ্মা নদীর দুর্গম চর অঞ্চল গৌতমপুর থেকে শনিবার রাতে একটি ওয়ান শুটারগান ও দুইটি কাতুর্জ সহ দুই আসামিকে গ্রেফতার কার হয়। গ্রেফতারকৃতরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য।
উল্লেখ্য, গ্রেফতারকৃত নিমাই এর বিরুদ্ধে পাঁচ শ্রমিক হত্যা, আমিন হত্যা ও অপহরণ মামলা সহ একাধিক মামলা রয়েছে। নাজির এর বিরুদ্ধে পাঁচ শ্রমিক হত্যা, রুবেল হত্যা ও ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।