News71.com
 Bangladesh
 28 Aug 16, 02:45 PM
 348           
 0
 28 Aug 16, 02:45 PM

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে মংলায় পণ্য ওঠানামা শুরু ।।

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে মংলায় পণ্য ওঠানামা শুরু ।।

 

নিউজ ডেস্কঃ মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করায় টানা ৫ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকেরা। গত রাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আজ সকাল থেকে মংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে ।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের মংলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল থেকে বহিঃ নোঙরে অবস্থানরত বিদেশি ১১টি মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পন্য খালাসের কাজ চলছে। এতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে মংলা বন্দরের সঙ্গে সারাদেশের অভ্যন্তরীণ নৌযোগাযোগ ব্যবস্থান ।

নৌযান শ্রমিকদের ৪ দফার দাবির মধ্যে প্রধান দাবি বেতন-ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত হওয়ায় নৌযান শ্রমিকেরা গতকাল রাতেই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বৈঠকে নৌযান শ্রমিকরা তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিকপক্ষ ৯ হাজার ৭৫০ টাকা দিতে সম্মতি জানায়। বাকি ৩ দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন