News71.com
 Bangladesh
 28 Aug 16, 02:41 PM
 335           
 0
 28 Aug 16, 02:41 PM

নওগাঁয় ২ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ১

নওগাঁয় ২ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ১

 

নিউজ ডেস্ক: নওগাঁর পোরশায় ২ হাজার বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সকাল ৮টার দিকে উপজেলার সড়ইগাছী বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাকে বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া মহল্লার আফসার আলীর ছেলে।

জানা গেছে, আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সড়ইগাছী বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাস আটক করে র‍্যাব। তখন এই সময় মাইক্রোবাস থেকে ২ হাজার বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলীকে আটক করা হয়। আর এই ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন