News71.com
 Bangladesh
 28 Aug 16, 02:41 PM
 302           
 0
 28 Aug 16, 02:41 PM

হযরত শাহজালাল বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

 

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেছেন, আজ রবিবার সকালে বিমানবন্দরের পৃথক দুটি জায়গা থেকে সিগারেট গুলো জব্দ করা হয়। আজ ভোর ৬টায় কাতার থেকে আসা কিউআর-৬৩৪ ফ্লাইটে মোহাম্মদ মামুন উদ্দিন নামে এক যাত্রী বিমানবন্দরে আসে। এরপরে বেল্ট এরিয়া থেকে তার ১৫৩ কার্টনের দু’টি ব্যাগ জব্দ করা হয়। আর তার একই সময়ে কুয়েত থেকে কিইউ-০৬৭২ ফ্লাইট আসে। ফ্লাইটের যাত্রীরা বেল্ট এরিয়ায় ফেলে যাওয়া ১২টি ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেছেন, প্রথম ফ্লাইটে ১৫৩ কার্টনে ৩০ হাজার ৬০০ এবং দ্বিতীয় ফ্লাইটে ১ লাখ ৪০ হাজার ৮০০ শলাকাসহ মোট ১ লাখ ৭১ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন