
নিউজ ডেস্কঃ গত তিনদিন ধরে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ বেড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে আবাসিক প্রকৌশলী জানান।
জানা গেছে, ৬টি জেনারেটর ইঞ্জিনের মধ্যে ৩টি ইঞ্জিন দিয়ে হাতিয়া পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ চলছিল। কিন্তু কিছু অসাধু কর্মচারী টাকার লোভে প্রতিদিন শ’ শ’ অটোরিক্সার ব্যাটারি চার্জ দেয়ার সুযোগ করে দেয়ায় বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা শহর ওছখালী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় গত শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে ইঞ্জিন চালক মো. জাবের জানান ২নং এবং ৪নং জেনারেটর ইঞ্জিন দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় ইঞ্জিনের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। অপরদিকে সহকারী প্রকৌশলী (আবাসিক) গাজী মো. গিয়াস উদ্দিন জানান ইঞ্জিনগুলো মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় মেরামত করা যাচ্ছে।