News71.com
 Bangladesh
 28 Aug 16, 12:02 PM
 403           
 0
 28 Aug 16, 12:02 PM

গুলশান হামলার মাস্টারমাইন্ড কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ নিহত ৩ জঙ্গির ময়নাতদন্ত শুরু ।।

গুলশান হামলার মাস্টারমাইন্ড কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ নিহত ৩ জঙ্গির ময়নাতদন্ত শুরু ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি ৩তালা ভবনে জঙ্গি অভিযানে গুলশান হামলার 'মাস্টারমাইন্ড' কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ নিহত ৩জনের ময়নাতদন্ত শুরু হয়েছে ।

আজ সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) তাদের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। এর আগে গতকাল রাত ১০টা ৩৮ মিনিটে পুলিশি পাহারায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ ঢামেকে আনা হয়। ৩জনের মরদেহ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেকে) কর্তৃপক্ষ ৩ সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করেছে। এ ছাড়া অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, "নিহত ৩জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ৩ সদসস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের প্রধান আমি নিজে। নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ থেকে এসে পৌঁছেছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।

ঢামেকে সূত্রে জানা গেছে, মরদেহ সংরক্ষণ করতে হাসপাতালের ২০টি ফ্রিজ থাকলেও ৮টি অকেজো অবস্থায় রয়েছে। বাকি ১২টির মধ্যে কল্যাণপুরে জঙ্গি অভিযানে নিহত ৯ জনসহ অন্যদের লাশ রয়েছে। এ কারণে নারায়ণগঞ্জে নিহত ৩টি নতুন মরদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে ঢামেক কর্তৃপক্ষ ।

নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়ার নুরুদ্দিন মিয়ার বাড়িতে 'জঙ্গি আস্তানায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালায় পুলিশ। 'অপারেশন হিট স্ট্রং ২৭' নামে পরিচালিত ওই অভিযানে গুলশান হামলার 'মাস্টারমাইন্ড' কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ ৩জন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে নিহত অপর ২জনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন