News71.com
 Bangladesh
 28 Aug 16, 11:45 AM
 336           
 0
 28 Aug 16, 11:45 AM

স্বেচ্ছাসেবক লীগের চারনেতা হত্যা মামলায় গ্রেফতার ৬ ।।

স্বেচ্ছাসেবক লীগের চারনেতা হত্যা মামলায় গ্রেফতার ৬ ।।

 

নিউজ ডেস্কঃ  রাজধানীর বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগের চারনেতা কর্মীকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল, সোহাগ, নাহিদ, কাব্য, ইকবাল ও রাজ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, গত বছরের ১৩ আগস্ট বাড্ডার আলাতুন্নেসা গলিতে ক্ষমতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুবুর রহমানসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনাটি তদন্ত করার পর শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল নামে একজন স্বেচ্ছাসেবক লীগের নেতা রয়েছেন। এছাড়া বাকী পাঁচজনও আওয়ামী লীগের রাজনীতির  সঙ্গে জড়িত।  ক্ষমতার বিস্তারকে কেন্দ্র করে রাতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করেই তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।

এর জের ধরেই স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে ওই ছয়জন তাদেরকে গুলি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন