
নিউজ ডেস্কঃ মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে গতকাল দিনগত রাতে মেহেরপুরের গাংনী, মুজিবনগর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
এদের মধ্যে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশ প্রাপ্ত ৭ ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।