News71.com
 Bangladesh
 28 Aug 16, 11:12 AM
 334           
 0
 28 Aug 16, 11:12 AM

১২ দফা দাবিতে  আজ ৩টা পর্যন্ত পেট্রলপাম্প ও ট্যাংক-লরি ধর্মঘট ।।

১২ দফা দাবিতে  আজ ৩টা পর্যন্ত পেট্রলপাম্প ও ট্যাংক-লরি ধর্মঘট ।।

 

নিউজ ডেস্কঃ আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংক-লরি বন্ধ থাকবে। ১২ দফা দাবিতে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

পরিষদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, সড়ক ও জনপথের ইজারা মাশুল অস্বাভাবিক বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা, তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বাড়ানো, ট্যাংক-লরি শ্রমিকদের জন্য দুর্ঘটনা বিমা চালু এবং তা ৫ লাখ টাকা করা, ফেরিঘাটে ট্যাংক-লরিকে অগ্রাধিকার দেওয়া, ট্যাংক-লরি টার্মিনাল সংস্কার করা, ট্যাংক-লরি চলাকালে পুলিশের হয়রানি বন্ধ করা, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করা ইত্যাদি ।

যৌথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নাজমুল হক। তাছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব মিজানুর রহমান, ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাজাহান ও সদস্যসচিব আখতার হোসেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন