News71.com
 Bangladesh
 28 Aug 16, 11:05 AM
 350           
 0
 28 Aug 16, 11:05 AM

মীর কাসেম আলীর রিভিউ শুনানি চলছে ।।

মীর কাসেম আলীর রিভিউ শুনানি চলছে ।।

 

নিউজ ডেস্কঃ  মৃত্যুদণ্ডের রায় পুনঃবির্বেচনা চেয়ে জামায়াতের মীর কাসেম আলীর রিভিউ পিটিশনের শুনানি শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। 

মীর কাসেমের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করছেন।

আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুলাই রিভিউ শুনানির জন্য একমাস সময় দেওয়া হয় মীর কাসেম আলীকে। গত ২৪ আগস্ট নির্ধারিত তারিখে আসামি পক্ষের শুনানি মুলতবির আবেদন নাকচ করে দেওয়ার পর শুনানি শুরু হয়। শুনানি শুরুর পরই তা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন