News71.com
 Bangladesh
 28 Aug 16, 09:48 AM
 329           
 0
 28 Aug 16, 09:48 AM

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত।।

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেলার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামের একজন নিহত হয়েছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে পিস্তল, ম্যাগজিন, গুলি, চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত গাছ কাটা করাত, দড়ি উদ্ধার করেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভোররাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব।

তিনি বলেন, নিহত মুকুল মুন্সী কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বার মাইল গ্রামের মৃত ইউসুপ মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দশ্যূতা ও অস্ত্র আইনে অর্ধ ডজন মামলা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিতিত্তে তারা জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান নামক স্থানে রাস্তার ধারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি টিম সেখানে অভিযানে যায় রাত ৩টার দিকে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মুকুল মুন্সী (৪৫) নামের এক ডাকাত মারা যায়।

এ সময় অন্যরা পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত গাছ কাটা করাত, দড়ি উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন