News71.com
 Bangladesh
 27 Aug 16, 09:57 PM
 332           
 0
 27 Aug 16, 09:57 PM

মাস্টারমাইন্ড তামিমসহ নিহত তিন জঙ্গির আলামত সংগ্রহ করেছে সিআইডি।।

মাস্টারমাইন্ড তামিমসহ নিহত তিন জঙ্গির আলামত সংগ্রহ করেছে সিআইডি।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্থানায় ঢাকার সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ নিহত তিন জঙ্গির আলামত সংগ্রহ করছে।

সেই সঙ্গে তামিম চৌধুরী ছাড়া বাকি দুজনের একজন জঙ্গি সদস্য ইকবাল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যার কারণে ইকবালসহ দুজনের হাতের ছাপ নিয়ে পরীক্ষার জন্য পাঠিয়েছে ক্রাইমসিন।

আজ অভিযান শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রাইমসিনের সদস্যরা ওই জঙ্গি আস্থানার বাসায় প্রবেশ করে।

এরপর সেখান থেকে তিন জঙ্গির মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের মরদেহ নেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন