News71.com
 Bangladesh
 27 Aug 16, 09:51 PM
 341           
 0
 27 Aug 16, 09:51 PM

আগামিকাল প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন...

আগামিকাল প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন। রবিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ ট্রফি প্রদান করবেন। প্রসঙ্গত, ২০১১-২০১২ ট্রফি বছরে ২৪টি পণ্য ও সেবা খাতে ২৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৮টি পণ্য ও সেবা খাতে ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং ৯টি পণ্য খাতে ৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফির জন্য মনোনীত করা হয়েছে।

পণ্য খাত-নির্বিশেষে একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনের স্বীকৃতিস্বরূপ স্বর্ণ ট্রফির জন্য মনোনীত করা হয়েছে। ২০১২-২০১৩ ট্রফি বছরে ২৬টি পণ্য ও সেবা খাতের ২৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৯টি পণ্য ও সেবা খাতে ১৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং ১৫টি পণ্য খাতে ১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফির জন্য মনোনীত করা হয়েছে। পণ্য খাত নির্বিশেষে সর্বোচ্চ রপ্তানি অবদানের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানকে স্বর্ণ ট্রফি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। বর্ণিত ২ ট্রফি বছরে মোট ১১৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এ জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ প্রদান করা হবে।

জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০১৬-এ নির্বাচিত বাংলাদেশের কৃতি রপ্তানিকারকদের মধ্যে ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ ট্রফি বছরের জন্য সর্বমোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য এবং ২৪টি ব্রোঞ্জ ট্রফি ও সনদ প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন