News71.com
 Bangladesh
 27 Aug 16, 11:58 AM
 409           
 0
 27 Aug 16, 11:58 AM

ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ

ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ

 

নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে টিপু সুলতান রোডের ২২ নম্বর বাড়ির ৪ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসি) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ফাহিমের (১৪) শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে ধানমণ্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সে ফয়সাল আহমেদর ছেলে। এছাড়া দাদি ফারুল বেগমের (৬০) শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে। 

ওয়ারী থারার এসআই  হারুন বলেছেন, এই খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। আজ সকালে হঠাৎ এসির বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা দুজনই একরুমে ঘুমিয়ে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন