News71.com
 Bangladesh
 27 Aug 16, 11:57 AM
 372           
 0
 27 Aug 16, 11:57 AM

গত এক সপ্তাহে চড়েছে চালের দাম ।। খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে ২ টাকা

গত এক সপ্তাহে চড়েছে চালের দাম ।। খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে ২ টাকা

 

নিউজ ডেস্ক: পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট চাল মানভেদে প্রতি কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়। আর নাজিরশাইল মানভেদে বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৫ টাকায়।

এই বিষয়ে ব্যবসায়ীরা বলেছে, বন্যার কারনে চালের দাম বেড়েছে। উত্তরাঞ্চলে বন্যার কারণে ঢাকার বাজারে চালের সরবরাহ কমে গেছে। এর ফলে প্রভাব পড়েছে দামের ওপর। কারওয়ান বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেছেন, চালের দাম কিছুটা বেড়েছে। কিন্তু সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

আবার এদিকে চালের পাশাপাশি তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন, এবারের বন্যায় শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এর ফলে সরবরাহ কমে যাওয়ায় ঢাকার বাজারে শাক-সবজির দাম বেড়েছে। ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে আদা ও রসুনের দামও। বরবটি আগে যেখানে ৪০ টাকায় পাওয়া যেত, এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। শসার দাম বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তারা আরও বলেছেন, এ বছর ৬৩ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছিল। আর তার মধ্যে ৬ হাজার হেক্টর জমি  বন্যায় তলিয়ে গেছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লক্ষ সবজি চাষি।

আর সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারেও দুই ধাপে কেজিতে ৪ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা পাম তেলের দামও কেজিতে ৮ টাকা করে বেড়েছে। মিল পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খোলা পাম তেল ৭৬ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ৬৮ টাকায় বিক্রি হয়েছে।

চায়না আদা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫২ টাকা কেজি। সেটি এখন  বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। এ ছাড়া চায়না রসুন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় আদা ও রসুনের দাম বেড়েছে।

হাতিরপুল বাজারে কেজিপ্রতি তেলাপিয়া ১৫০ টাকায়, পাঙ্গাশ ১৩০, রুই ৩০০, কাতল ৩৫০ ও কোরাল ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। এক কেজির কিছুটা বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও কারওয়ান বাজারে কিছুটা কম, ১৩০ টাকা। কারওয়ান বাজারে ফার্মের মুরগির ডিম ডজন ১০০ টাকায় পাওয়া গেলেও হাতিরপুলে বিক্রি হয়েছে ১০৫ টাকায়। গরুর মাংস কেজিপ্রতি ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে কারওয়ান বাজার ও হাতিরপুলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন