News71.com
 Bangladesh
 27 Aug 16, 11:39 AM
 361           
 0
 27 Aug 16, 11:39 AM

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত ।।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত ।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) পরিচয় এক নারী মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের পরনে গোলাপি রঙের বোরকা ও হলুদ প্রিন্টের শাড়ি রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, শুক্রবার রাত ৮টার দিকে জামালপুর থেকে ঢাকা কমলাপুরগামী একটি ট্রেন আসে। এ সময় ওই নারী রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন