
নিউজ ডেস্কঃ কুমিল্লায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ ফোনে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর চালককে পালিয়ে যান। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।