News71.com
 Bangladesh
 26 Aug 16, 11:25 PM
 397           
 0
 26 Aug 16, 11:25 PM

চুয়াডাঙ্গায় বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত ।।

চুয়াডাঙ্গায় বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরে বাসের চাকায় পিষ্ট হয়ে সহিদুল ইসলাম(৪৮) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক সৈয়দ মাসনুল আলম জানান, উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ভুষিমাল ব্যবসায়ী সহিদুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনার সত্যতা স্বীকার করে উপ-পরিদর্শক সৈয়দ মাসনুল আলম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন