
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বনদস্যু আলম বাহিনীর প্রধান আলম ও তার সহযোগী হালিম ৪টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। শুক্রবার বেলা ১টার দিকে কদমতলা বনস্টেশন অফিস সংলগ্ন পালকাটি খালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাশব-৮ এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে।
মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রাক্তন ইউপি সদস্য বকুল ও স্থানীয় সিরাজুল জানান, বেলা ১টার দিকে ওই দুই বনদস্যু র্যা বের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। তবে বনদস্যু বাহিনীর অপর সদস্যদের বিষয়ে কিছু জানা যায়নি।
কদমতলা বনস্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় ও মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে র্যা্ব-৮ এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে পরে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।