
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: ২১শে আগষ্ট শেখ হাসিনার আওয়ামীলীগের জনসভায় বর্ববোরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহতদের স্বরণে ও ঘাতকদের বিচারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিউল ইসলাম সাকিল ও পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রেজা ইমন।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগ নেতা তমাল, আনন্দ, রনি, তাসলিম,মাসুম সহ ছাত্রলীগের আরব নেতা-কর্মী উপস্থিত ছিলেন।