News71.com
 Bangladesh
 26 Aug 16, 06:23 PM
 292           
 0
 26 Aug 16, 06:23 PM

জলঢাকায় বাউবি'র ১৩ পরীক্ষার্থী বহিষ্কার

জলঢাকায় বাউবি'র ১৩ পরীক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্কঃ  নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি প্রোগ্রাম পরীক্ষার প্রথম দিনে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করেন (বাউবি এইচএসসি প্রোগ্রাম) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল কাইয়ুম। কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার কেন্দ্রটিতে বাউবি এইচএসসি'র ২১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫৩ জন অনুপস্থিত রয়েছেন। অসদুপায় অবলম্বন করার কারণে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ধনঞ্জয় রায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন