News71.com
 Bangladesh
 26 Aug 16, 06:03 PM
 285           
 0
 26 Aug 16, 06:03 PM

কক্সবাজারের রামুতে ১০ একর জায়গায় আইসিটি ভিলেজ হবে ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

কক্সবাজারের রামুতে ১০ একর জায়গায় আইসিটি ভিলেজ হবে ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি খাতে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য এ জেলাতেই কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক । আজ কক্সবাজারে তিনি বলেন, এ লক্ষ্যে সরকার কক্সবাজারে 'আইসিটি ভিলেজ' তৈরির পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে কক্সবাজারের রামুতে ১০ একর জায়গা বরাদ্দ নেওয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজারে 'সফটওয়ার ট্রেনিং পার্ক' স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় একটি করে 'ভাষা প্রশিক্ষণ ল্যাব' করা হলেও কক্সবাজারে ২টি ভাষা প্রশিক্ষণ ল্যাব হবে।" কক্সবাজারকে সার্ফিং ডিজিটাল ট্যুরিস্ট শহর হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী পলক ।

তিনি বলেন, ''প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে, যার মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে ।

এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়সহ কক্সবাজারের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। দুপুরে জেলা শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব' পরিদর্শনকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে স্থাপিত কম্পিউটার ল্যাবটি পরিদর্শন করেন। পরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সরকারের তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক পরিকল্পনার কথা শিক্ষকদের মাঝে তুলে ধরেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন