
নিউজ ডেস্কঃ ‘বর্তমান সরকার সকল অপশক্তির বাধা প্রতিরোধ করে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের রুখে দিয়ে জনগনের শান্তি প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডই দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে উপজেলার সকল গ্রাম বিদ্যুৎ সুবিধা পাবে।’ আজ শুক্রবার সরকারের উন্নয়মমূলক কর্মকাণ্ড পরিদর্শন করার সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এসব কথা বলেন।
পরে বিকালে নারায়ণপুর বাজারে আওয়ামী লীগের এক আলোচনা সভায় যোগ দেন তিনি। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলার চেয়াম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম গিয়াস, সাধারণ সম্পাদক বিএইচএম কবির হোসেন প্রমুখ।