News71.com
 Bangladesh
 26 Aug 16, 05:40 PM
 332           
 0
 26 Aug 16, 05:40 PM

ফারাক্কা খুলে দেয়ায় পদ্মার পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা ।।  

ফারাক্কা খুলে দেয়ায় পদ্মার পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা ।।       

 

নিউজ ডেস্কঃ  আগামী ৪৮ ঘন্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে রাজশাহী অঞ্চলের নীচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ার কারণে সেই পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, প্রতি তিন ঘন্টায় দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে। যে গতিতে পানি বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে।

রাজশাহী থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস এম আলী মোর্তুজা জানিয়েছেন, রাজশাহীর শহর রক্ষা বাঁধ নিয়ে এখনও আতংকিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে তাঁরা মনে করছেন। তবে এই বাঁধ নিয়ে শহরটিতে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে এর প্রধান শাখা গড়াই নদেও পানি বাড়ছে। এর প্রভাবে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে পাবনা অঞ্চল পর্যন্ত নীচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন