News71.com
 Bangladesh
 26 Aug 16, 01:54 PM
 394           
 0
 26 Aug 16, 01:54 PM

নওগাঁয় ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার।।

নওগাঁয় ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা গ্রামে আহসান হাবিব (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে গ্রামের পাশের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র আহসান হাবিব উপজেলার কোলা ভান্ডারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে নানার বাড়ি থেকে স্থানীয় বালুভরা উচ্চ বিদ্যালয়ে পড়তো।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান হাবিব হঠাৎ নিখোঁজ হয়। আজ সকালে এলাকাবাসী ধানখেতে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ওসি জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন