News71.com
 Bangladesh
 26 Aug 16, 01:25 PM
 303           
 0
 26 Aug 16, 01:25 PM

বিএনপি নেত্রী খালেদা জিয়া পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন ।। আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  

বিএনপি নেত্রী খালেদা জিয়া পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন ।। আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক   

 

নিউজ ডেস্কঃ খালেদা জিয়া অন্যের ইস্যুকে হাইজ্যাক করে পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ সকালে আওয়ামিলীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে অন্যের ইস্যুকে হাইজ্যাক করে নিজের দল রক্ষার চেষ্টা করছেন। খালেদা সংবাদ সম্মেলনে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত চেষ্টা করছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন করছেন, তাদের উদ্বেগ ও উৎকণ্ঠাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অতি উদ্বেগ ভালো না। যারা এদেশেকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তাদের হাতে হাতিয়ার তুলে না দেয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন