News71.com
 Bangladesh
 26 Aug 16, 12:20 PM
 333           
 0
 26 Aug 16, 12:20 PM

বোয়ালখালীর পুকুরে ভাসছে চৌকিদারের মরদেহ

বোয়ালখালীর পুকুরে ভাসছে চৌকিদারের মরদেহ

 

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরথীলের একটি পুকুরে চৌকিদার আবুল কাসেমের (৬০) মরদেহ ভাসছে। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন তারা। সেখানকার স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম মরদেহটি আবুল কাসেমের বলে নিশ্চিত করেছেন। নিহত ওই আবুল কাসেম পাঠানপাড়ার কাসেম আলী সওদাগর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে।

আবুল কাসেমের স্ত্রী শাহনাজ বেগম বলেছেন,  গত বুধবার সকালে তার স্বামী চা-নাশতা খেয়ে বোয়ালখালী পৌরসভার উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

এই বিষয়ে বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেছেন, একটি মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়েছি আমরা। শিগগির এই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন