News71.com
 Bangladesh
 26 Aug 16, 11:45 AM
 441           
 0
 26 Aug 16, 11:45 AM

আগামীতে অর্থনীতিতে আরও মজৱুত ভিত্তি রচনা করবে বাংলাদেশ-ভারত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীতে অর্থনীতিতে আরও মজৱুত ভিত্তি রচনা করবে বাংলাদেশ-ভারত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : আগামীতে আরও গভীর সম্পর্কের মধ্য দিয়ে অর্থনীতিতে মজৱুত ভিত্তি রচনা করবে বাংলাদেশ-ভারত | বৃহস্পতিবার ভারত-বাংলাদেশে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের আমদানি-রফতানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে এমনই আশার কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা|

বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়ক-রেল চালু হয়েছে| সার্বিক বাণিজ্য ব্যবস্থা রয়েছে| আমরা আরও এগিয়ে যাবো| এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবসময় চির স্মরণীয় বলেও মত দেন শেখ হাসিনা|তিনি বলেন, দুই দেশের অর্থনীতি আরও মজৱুত ভিত্তি পাবে| কারণ এ দুই দেশের সম্পর্ক মানুষে-মানুষে| এটি সেই ১৯৭১ সালর মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই চলে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন